
সারা দেশের সাথে মৌলভীবাজার জেলায় বই উৎসব শুরু হয়েছে। উৎসব উপলক্ষে সোমবার ( ১ জানুয়ারি ) সকালে জেলা প্রশাসক পরিচালিত কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বই বিতরণে প্রধান অতিথি হয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
তিনি জানান, জেলায় ৫ লাখ ৭৩ হাজার ১৫২ জন শিক্ষার্থীর বিপরীতে বই পেয়েছে ৩৩ লাখ ১০ হাজার ২৮৪টি বই। মাধ্যমিক ও প্রাক- প্রাথমিক এবং প্রাথমিক শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হয়।

জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদর এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) বর্ণালী পাল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট সৈয়দ শাফকাত আলী, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা নাসরিন চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এহসানা রহমানসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা।
নতুন বই হাতে পেয়ে উচ্চসিত শিক্ষার্থী ও অবিভাবকরা তাদের উচ্চাস ব্যক্ত করে তারা বলেন, বছরের প্রথম দিনে নতুন বই ও নতুন শিক্ষা কারিকুলাম তাদেরকে অনেক দূর নিয়ে যাবে। তবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল বই এখনো এসে পৌঁছায়নি বলে জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কর্মকর্ত। প্রাথমিকের শতভাগ বই এসে পৌছেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী