
একটি ভবন থেকে ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দীপান্বিতা বিশ্বাসের মৃত্যু হয়েছে। কাজ শেষে বাসায় ফেরার পথে রাজধানীর মৌচাকে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দীপান্বিতা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখায় সহকারী পরিচালক (এডি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের ছাত্রী এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।
দীপান্বিতার স্বামী তরুণ বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শান্তিনগর থেকে হেঁটে বাসায় যাচ্ছিল দীপান্বিতা। রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়।
রমনা থানা সূত্রে জানা গেছে, মৌচাক ফখরুদ্দীন হোটেলের নিচ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে একটি ইট পড়লে ঘটনাস্থলে দীপান্বিতার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।
রমনা থানার এসআই মো. মোফাজ্জল গণমাধ্যমকে বলেন, সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে ওপর থেকে একটা ইট পড়েছে। বিষয়টি কীভাবে হয়েছে আমরা তদন্ত করছি।
মন্তব্য লিখুন
আরও খবর
বিজয়নগরে১শ’২২ কেজি গাঁজাসহ রিপন মিয়া আটক
বিজয়নগরে১শ’২২ কেজি গাঁজাসহ রিপন মিয়া আটক
গলাচিপায় ইয়াবাসহ দু’মাদক কারবারী আটক
গলাচিপায় ইয়াবাসহ দু’মাদক কারবারী আটক
কেন্দুয়ায় জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্যসহ গ্রেফতার...
কেন্দুয়ায় জুয়ার আসর থেকে ২ ইউপি...
জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার...
জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল...
বেনাপোলে দেশীয় পিস্তল সহ ইঞ্জিনভ্যান চালক গ্রেফতার
বেনাপোলে দেশীয় পিস্তল সহ ইঞ্জিনভ্যান চালক...
কমলগঞ্জে রিসোর্টের আড়ালে অসামাজিক কার্যক্রমের আখড়া : বিপথগামী...
কমলগঞ্জে রিসোর্টের আড়ালে অসামাজিক কার্যক্রমের আখড়া...