নওগাঁয় ধর্ষণের অভিযোগে গ্রাম্য চিকিৎসক কারাগারে

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ , ২১ জানুয়ারি ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
গ্রাম্য চিকিৎসক জাকির হোসেন।ছবি- কালের বিবর্তন

নওগাঁর মহাদেবপুরে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৪৩) নামে এক গ্রাম্য চিকিৎসককে আটক করা হয়েছে। রোববার দুপুরে মহাদেবপুর থানার সামনে থেকে তাকে আটক করে পুলিশ। আটকের পর জাকিরকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত জাকির হোসেন মহাদেবপুর উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের কাঞ্চন গ্রামের শমসের আলীর ছেলে। পেশায় তিনি একজন গ্রাম্য চিকিৎসক।

থানা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জাকিরের সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ফরিদপুর জেলার মধুখালী এলাকার ২৭বছর বয়সী ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে গত প্রায় ১বছর থেকে। বিভিন্ন সময় বিয়ের প্রলোভনে ওই নরীকে ধর্ষণ করে জাকির। সর্বশেষ গত বছরের ৩১ আগস্ট কাঞ্চন বিলের ঘাট এলাকায় জাকির তার দোকান ঘরে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ভুক্তভোগির ইচ্ছার বিরুদ্ধে একাধিকার ধর্ষণ করে। এ ঘটনার ওই নারী বাদি হয়ে নারী ও শিশু নির্যাত দমন আইনে থানায় এজাহার দায়ের করলে অভিযুক্ত জাকিরকে আটক করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) আশীষ সরকার জানান, আটককৃত জাকিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ধর্ষণের অভিযোগ এর প্রেক্ষিকে অভিযুক্ত জাকিরকে আটক করা হয়। ভুক্তভোগি ওই নারী থানায় গতকাল ( শনিবার) দুপুরে অভিযোগটি দায়ের করেন। জাকিরকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।