
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁয় ৫টি আসনের মধ্যে তিনটিতে নৌকা ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মওলা বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন।
নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে ১ লাখ ৮৬ হাজার ৯০০ ভোট পেয়ে নৌকা প্রতিকে সাধন চন্দ্র মজুমদার বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেকুজ্জামান তোতা ট্রাক প্রতিক নিয়ে ৭৬ হাজার ৭২৯ ভোট পেয়েছেন। ভোট কাস্ট হয়েছে ৬১ দশমিক ৬ শতাংশ।
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে নৌকা প্রতিকের প্রার্থী সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ১ লাখ ৩৮ হাজার ৫৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দীন তরফদার ট্রাক প্রতিকে ৬০ হাজার ৫১ ভোট পেয়েছেন। এ আসনে ভোট কাস্ট হয়েছে ৫৩ দশমিক ৭৬ শতাংশ।
নওগাঁ-৪(মান্দা) আসনে স্বতন্ত্র থেকে ট্রাক প্রতিকে এস.এম ব্রহানী সুলতান মামুদ ৮৫ হাজার ১৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিক নিয়ে নাহিদ মোর্শেদ ৬২ হাজার ১৩২ ভোট পেয়েছেন। এ আসনে ভোট কাস্ট হয়েছে ৫১ দশমিক ১ শতাংশ।
নওগাঁ-৫ (সদর) আসনে নৌকা প্রতিকে ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ১ লাখ ৪ হাজার ৬৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ট্রাক প্রতিক নিয়ে দেওয়ান ছেকার আহমেদ শিষাণ ৫২ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন। এ আসনে ভোট কাস্ট হয়েছে ৪৮ শতাংশ।
নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক সুমন ট্রাক প্রতিক নিয়ে ৭৬ হাজার ৭১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিকের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল ৬৯ হাজার ৯৭১ ভোট পেয়েছেন। এ আসনে ভোট কাস্ট হয়েছে ৪৬ দশমিক ৭০ শতাংশ।
উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়া ভোটাররা নিবিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেছে। একজন ভোটার একটি ব্যালটে একটি ভোট তার পছন্দের প্রার্থীকে দেয়ায় ভোট কেন্দ্রে কোন ভীড় লক্ষ্য করা যায়নি।
জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়- জেলার ৫টি আসনে ভোট গ্রহণ হয়েছে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ২৯ জন প্রার্থী। ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৬৩ হাজার ১৫৯ জন। ৬৫০ টি কেন্দ্রে ৪ হাজার ১১১ টি কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে।
উল্লেখ্য, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক গত ২৯ ডিসেম্বর মারা যাওয়ার কারনে এ আসনে স্থগিত রয়েছে ভোট গ্রহণ। পরবর্তীতে এ আসনটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...