
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে আবারো জয়ী হয়েছে আওয়ামীলীগের প্রার্থীরা। চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, নৌকা প্রতিকে তিনি পান ৭৯ হাজার ৮১২ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম ট্রাক প্রতিকে পেয়েছেন ৭২ হাজার ৭০৯ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি মু জিয়াউর রহমান, নৌকা প্রতিকে তিনি ভোট পান ১ লাখ ১৫ হাজার ৫১ ভোট,তার নিকটতম সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা বিশ্বাস ঈগল প্রতিকে পেয়েছেন ৬৬ হাজার ৪৪৫ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে ৪র্থ বারের মত বিজয়ী হয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল ওদুদ। নৌকা প্রতিকে তিনি পেয়েছেন ৯১ হাজার ৬০৩ ভোট, তার নিকটতম সদ্য বিএনপি ছেড়ে আসা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী আব্দুল মতিন নোঙর প্রতিকে পান ৮ হাজার ৫৪৩ ভোট।
চাঁপাইনবাবগঞ্জের রিটার্নিং কর্মকর্তা একেএম গালিব খাঁন জেলা প্রশাসকের কার্যালয়ে রবিবার রাতে এ ফলাফল ঘোষনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...