
মৌলভীবাজার-১ আসনে মোট প্রার্থী ৪ জন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহাবুদ্দিন পেয়েছেন দলীয় নৌকা প্রতীক। বাকিদের মধ্যে জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মো. ময়নুল ইসলাম (ট্রাক), তৃণমূল বিএনপির মো. আনোয়ার হোসেন (সোনালী আঁশ) প্রতীক পেয়েছেন।
মৌলভীবাজার-২ আসনে মোট প্রার্থী ৮ জন। এরমধ্যে আওয়ামী লীগের দলীয় (নৌকা প্রতীক) পেয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল। বাকিদের মধ্যে হেভিওয়েট প্রার্থী স্বতন্ত্র থেকে এ.কে.এম সফি আহমদ সলমান পেয়েছেন (ট্রাক) প্রতীক, ইসলামি ফ্রন্টের এনামুল হক মাহতাব (মোমবাতি), তৃণমূল বিএনপির এম এম শাহীন (সোনালী আঁশ), ইসলামী ঐক্যজোটের মাওলানা আছলাম হোছাইন রাহমানী (মিনার), স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মতিন (কাঁচি), জাতীয় পার্টির মো. আব্দুল মালেক (লাঙ্গল), বিকল্পধারার মো. কামরুজ্জামান সিমু (কুলা) প্রতীক পেয়েছেন।
মৌলভীবাজার-৩ আসনে মোট প্রার্থী ৭ জন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ জিল্লুর রহমান (নৌকা প্রতীক) পেয়েছেন। বাকিদের মধ্যে জাসদের আব্দুল মোসাব্বির (মশাল), ওয়ার্কার্স পার্টির তাপস কুমার ঘোষ (হাতুড়ী), ন্যাশনাল পিপলস পার্টির মো. আবু বকর (আম), ইসলামী ফ্রন্টের মো.আব্দুর রউফ (মোমবাতি), জাতীয় পার্টির মো. আলতাফুর রহমান (লাঙ্গল) এবং সাংস্কৃতিক মুক্তিজোটের মো. ফাহাদ আলম (ছড়ি) প্রতীক পেয়েছেন।
মৌলভীবাজার-৪ আসনে প্রার্থী সংখ্যা সবথেকে কম। এ আসনে প্রার্থী ৩ জন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ পেয়েছেন (নৌকা প্রতীক)। অন্য দুই জনের মধ্যে ইসলামী ফ্রন্টের আবদুল মুহিত হাসানী (মোমবাতি) এবং ইসলামী ঐক্যজোটের মো.আনোয়ার হোসাইন (মিনার) প্রতীক পেয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে আগুন
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে...