ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন

মোকতাদিরের বেড়েছে নগদ টাকা ও কৃষি-অকৃষি জমির পরিমাণ

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ , ৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

গত পাঁচ বছরে নগদ টাকা ও কৃষি-অকৃষি জমির পরিমাণ বেড়েছে সংসদ সদস্য র.আ.ম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর। এ সময় তার ৯ লক্ষ থেকে বেড়ে দাড়িয়েছে ২০ লক্ষ টাকা।

এছাড়া ৬ লক্ষ ৬ হাজার টাকার পৈত্রিক জমি থেকে দুগুণ বেড়ে ১ কোটি ৪ লক্ষ ৯১ হাজার ১১০ টাকার কৃষি ও অকৃষি জমিতে দাড়িয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

এর আগে ২০১৮ সালের নির্বাচনের হলফনামায় নগদ ৯ লাখ টাকা থাকার তথ্য দেন মোকতাদির চৌধুরী।

মোকতাদির চৌধুরী পেশায় রাজনীতিবিদ ও ব্যাবসায়ী। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগেরও সভাপতি। ২০১১ সালে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন উবায়দুল মোকতাদির চৌধুরী । এছাড়া তিনি টানা ২০১৪ দশম ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ব্রাহ্মণবাড়িয় সদর উপজেলার চিনাইর গ্রামের মোঃ আব্দুর রউফ চৌধুরী ও মোসাম্মৎ হালিমা খাতুনের সন্তান।

আয়ের উৎস হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় বলা হয়েছে, র.আ.ম উবায়দৃুল মোকতাদির চৌধুরী কৃষি ও মৎস্য, শেয়ার ও সঞ্চয়পত্র/ব্যাংকে রাখা আমানত, এমপি হিসেবে প্রাপ্ত ভাতা এবং ব্যাংক এফডিআরের সুদকে আয়ের উৎস হিসেবে উল্লেখ করেছেন। এর মধ্যে কৃষি ও মৎস্য খাত থেকে বছরে ১৩ লাখ টাকা, ব্যাবসার পেশার আয় ১১ লক্ষ ২৭ হাজার ৭০০ টাকা, শেয়ার, সঞ্চয়পত্র/ ব্যাংক আমানত বাবদ ৩ লাখ ৯৪ হাজার এবং শিক্ষকতা, চিকিৎসা, আইন, পরামর্শক থেকে ২৫ লাখ ৫০ হাজার ০০০ টাকা আয় হয় তাঁর। তাছাড়া সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত ৬ লক্ষ ৬০ হাজার টাকা৷

৭ জানুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা নির্বাচনের হলফনামায় র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বাড়িভাড়াকে তাঁর আয়ের নতুন উৎস হিসেবে দেখিয়েছেন।

স্থায়ী আমানতে বিনিয়োগ আছে ৭৮ লাখ ৫১ হাজার ৯৭৫ টাকা। তবে আর স্বর্ণালঙ্কার রয়েছে ৩০ ভরি।

শুধু তাই নয়, পূর্বের হলফনামা থেকে এবারের হলফনামায় বেড়েছে ব্যাংক ঋণ। ২০১৮ সালের হলফনামায় ব্যাংকের ঋণের পরিমাণ উল্লেখ করা হয়েছিলো ১৫ লক্ষ ৬৮ হাজার ৪১১ টাকা। দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় মোকতাদিনর চৌধুরী ঋণ ৫৩ লক্ষ ৮৩ হাজার ১৮৫ টাকা।

বিষয়: