• খেলাধুলা
  • মিরাজের তিন, তাইজুলের দুইয়ে কোণঠাসা নিউজিল্যান্ড

মিরাজের তিন, তাইজুলের দুইয়ে কোণঠাসা নিউজিল্যান্ড

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ , ৬ ডিসেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মিরপুর টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের স্পিন বিষে মাত্র ১৭২ রানেই অলআউট হয়েছিল বাংলাদেশ। অল্প পুঁজি নিয়ে মিরপুরের বধ্যভূমিতে চেনা অস্ত্র সেই স্পিনেই পাল্টা আক্রমণ স্বাগতিকদের। প্রথম দিনের খেলা শেষে স্কোরবোর্ডে ৪৬ রান যোগ করতেই পাঁচ উইকেট পড়ে গেছে সফরকারীদের। এখনো পিছিয়ে আছে ১১৭ রানে।