
নওগাঁয় চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ব্যবসায়ী অভিজিত সাহাকে (৩২) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
আজ বুধবার দুপুরে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ।
এরআগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শহরের বাটার মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিজিত সাহা নওগাঁ সদর উপজেলার চকদেবপাড়া এলাকার বিমল সাহা’র ছেলে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালের একটি এনআই অ্যাক্ট (চেক ডিজঅনার) মামলায় ব্যবসায়ী অভিজিত সাহাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং অর্থ দন্ড দেন আদালত। আসামী পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা হয়। এরপর মঙ্গলবার রাতে নওগাঁ শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, অভিজিত সাহা একজন সাজাপ্রাপ্ত আসামী। তাঁর বিরুদ্ধে চেকের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা হয়েছিল। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানার নথীপত্র থানায় আসার পর তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...