
আগামী ০৭ জানুয়ারী ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করছেন যশোর-১ শার্শা আসনের নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন। এ সময় তিনি বলেন,উন্নয়নের মার্কা নৌকা। তাই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি প্রচার,গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন শার্শা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু,শার্শা যুবলীগের সভাপতি অহিদুর রহমান (অহিদ) ও পৌরসভার মেয়র নাসির উদ্দিন ও কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ও কে বি গ্রুপের চেয়ারম্যান,মোঃ কামরুজ্জামান বাবলু, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভপতি এনমুল হক মুকুল, বেনাপোল সি এন্ড এফ এজেন্ট এস্যায়িশন এমাদুল হক লতা,শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল,বেনাপোল পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ আকবর আলী,দুই নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু বকর বাক্কা,বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র (৩) মোঃ শরিফুল ইসলাম (শরিফ),২নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন,২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক,ও রেজাউল ইসলাম ওয়াসিম,২নং সেচ্ছাসেবক লীগের সাংগাঠনিক সম্পদক মোঃ নাসির বিশ্বাস আরো অনেকেই উপস্থিত ছিলেন। মিডিয়া হিসেবে উপস্থিত ছিলেন,আরো উপস্থিত ছিলেন একতা প্রেসক্লাব ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ জমির হোসেন ও সং সাহিত্যিক ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সম্রাট হোসেইন।
সকাল থেকে রাত বেনাপোল পৌরসভার ০৯ টি ওয়ার্ডে প্রার্থীদের উৎসবমুখর পরিবেশে ছিলো। বেনাপোল পৌরসভার নামাজ গ্ৰাম মধ্যপাড়া ২নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করছেন শার্শার নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন।

এসময় শেখ আফিল উদ্দিন আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছে। নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। একই দল থেকে নৌকার বাইরে যারা অন্য মার্কা নিয়ে দলের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের থেকে সতর্ক থাকুন।
সকালে বেনাপোল নামাজ গ্ৰাম মধ্যপাড়া ২নং ওয়ার্ডে ও বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন শেখ আফিল উদ্দিন। ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি নৌকাকে বিজয়ী করার লক্ষে ভোট প্রার্থনা করেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...