
শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আলিনাপাড়া এলাকার বাসিন্দা, জামালপুর পিবিআই’র পরিদর্শক মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন তার সৎ বড় ভাইয়ের পরিবারসহ স্থানীয় প্রায় শতাধিক বাসিন্দা। ২৯ ডিসেম্বর শুক্রবার দুপুরে সদর উপজেলার রামদিনাপাড়া এলাকায় আধা ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জয়নাল আবেদীনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বক্তব্য রাখেন তার ভাই আনোয়ার হোসেন চল্টু, মো. মোজাফফর, পারভীন আক্তার, রাব্বি নূরসহ অনেকেই।
এসময় বক্তারা বলেন, পিবিআই’র পরিদর্শকের ক্ষমতার অপব্যবহার করে এলাকার মানুষদের পুলিশি হয়রানি, জমি দখলসহ নানাভাবে হেনস্তা করছেন জয়নাল আবেদীন। এ থেকে পরিত্রাণ দাবি করেন তারা।
এসব অভিযোগ অস্বীকার করে পিবিআই’র পরিদর্শক মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, পারিবারিক বিরোধের জের ধরে তাকে মিথ্যা ও হেয় করার উদ্দেশ্যে তার সৎভাই নানা অভিযোগ তুলছেন, যা সত্য নয়। বরং তার সৎ ভাই তার স্ত্রীকে মারধর করেছেন, পুলিশ গিয়ে তার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। নানাসময় তিনি তার ভাইকে সহযোগিতা করেছেন, এরপরও এরকম মিথ্যা অভিযোগ তোলা দুঃখজনক।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...