
বিগত ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ২৭০টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে ১৬৮টি বাসে আগুন দেওয়া হয়।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির একাদশ দফা অবরোধ ঘিরে যানবাহনে অগ্নিসংযোগের বিষয়ে তিনি জানান, গত ১১ ডিসেম্বর সকাল ৬টা থেকে আজ ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ৭টি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় ৬টি বাস ও ১টি পরিত্যক্ত প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যেকটি অগ্নিকাণ্ডে ২টি করে ইউনিট গেলেও ফায়ার সার্ভিসের কাজ করতে হয়েছে শুধু ৪টি অগ্নিকাণ্ডে।
তিনি আরও জানান, ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২৭৪টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে রয়েছে বাস ১৬৮টি, ট্রাক ৪৪টি, কাভার্ড ভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৭টি।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী