
“প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার-” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেরিয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আর্ন্তজাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মৌলভীবাজার এর সহকারি পরিচালক মো. মোশাররফ হোসেন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার আলম, প্রশিক্ষনার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, যারা নতুন করে প্রবাসে যাবেন সবাই বৈধভাবে দেশে টাকা পাঠাবেন। বৈধভাবে রেমিটেন্স পাঠালে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। পছন্দ ও দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলে কোনো ধরনের সমস্যা হয় না। তাই সকলের উচিত আইন কানুন মেনে বৈধভাবে বিদেশ যাওয়া।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী