
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পশ্চিম সমশ্চুড়া এলাকা থেকে লক্ষাধিক টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় ৯৫ বোতল মদ পাঁচারকালে শংকর কোচ (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত শংকর কোচ জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের শগেন্দ্র কোচের ছেলে।
র্যাবের তথ্যমতে ,গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী’র নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে নালিতাবাড়ী থানার পশ্চিম সমশ্চুড়া এলাকা থেকে প্রায় অর্ধলক্ষাধিক টাকার আমদানী নিষিদ্ধ ম্যাকডুয়েলস নাম্বার ওয়ান ব্র্যান্ডের ৯৫ বোতল ভারতীয় মদ সহ তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত শংকর কোচ একজন মাদক কারবারী চক্রের সদস্য।সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।
এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর নালিতাবাড়ী থানায় হস্থান্তর করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...