
যৌন প্রজনন, স্বাস্থ্য সুরক্ষা এবং সমন্বিত যৌনতা শিক্ষা সম্পর্কে প্রবন্ধ ও সচিত্র প্রতিবেদন তৈরির দক্ষতা উন্নয়নে নওগাঁয় সাংবাদিকদের সাথে ইয়ুথদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রেসক্লাব মিলনায়তনে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন বয়:সন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তনের বিষয়ে সকলকে সচেতন হতে হবে। এছাড়াও যৌন প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আলোচনা গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে হবে।
এক্ষেত্রে সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে যৌন প্রজনন ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।
সভায় ইয়ুদ সদস্য প্রাপ্তির সভাপতিত্বে ও ইযুদ সদস্য ইসরাফিল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ব্র্যাক প্রধান কার্যালয় অধিকার এখানে এখনই প্রকল্পের কো-অর্ডিনেটর সৈয়দা নভেরা আনওয়ার, জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রী, ব্র্যাকের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর, ডিস্ট্রিক ইয়ুথ মবিলাইজার ফারজানা রেজা রুমিসহ অন্য সাংবাদিকরা বক্তব্য রাখেন।
এছাড়াও ইয়ুথ সদস্যসহ সভায় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ২৪জন সংবাদকর্মী সভায় অংশগ্রহণ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩