
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নওগাঁ-৫ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জনকে সতর্ক করা হয়েছে।
অপরদিকে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের কাছে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা চেয়ে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
সোমবার বিকেলে নিজাম উদ্দিন জলিলকে চিঠি পাঠিয়ে সতর্ক করে দেন নওগাঁ-৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রবিন শীষ।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নওগাঁ-৫ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন এর বিরুদ্ধে অভিযোগ, তিনি গত ৮ ডিসেম্বর শুক্রবার নওগাঁ পৌরসভার চকএনায়েত হিরো টাউন দারুস সালাম জামে মসজিদের নব নির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং একই দিনে উপজেলার দুবলহাটি ইউনিয়নের মাতাসাগর হাটে নির্বাচনী জনসভা করেন, যা জাতীয় সংসদ নির্বাচন বিধিমালা ২০০৮ এর বিধি-১২ অনুযায়ী নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। বিধায় তাঁকে সতর্ক করা হয়। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে, একই সময়ে নওগাঁ-১ আসনের জন্য নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জয়পুরহাটের সহকারী জজ ইফতেখার শাহরিয়ার খাদ্যমন্ত্রীকে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠান।
চিঠিতে আগামী রবিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নির্বাচনী তদন্ত কমিটি নওগাঁ-১-এর অস্থায়ী কার্যালয় নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের সাপাহার সিনিয়র সহকারী জজ আদালতের এজলাসে স্ব-শরীরে উপস্থিত হয়ে তাঁকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গত ৪ ডিসেম্বর বিকেল ৩টার দিকে পোরশা উপজেলার সারাইগাছী প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশের আয়োজন করেন। এ বিষয়ে খালেকুজ্জামান নামের এক ব্যক্তি নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনী অনুসন্ধান কমিটি অভিযোগকারীর সাক্ষ্যগ্রহণ করে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সাধন চন্দ্র মজুমদারকে স্ব-শরীরে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
চিঠির বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলা বলেন, নির্বাচনী সুষ্ঠু পরিবেশ ও সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের অর্পিত দ্বায়িত্ব হিসেবে আমরা কাজ করছি। প্রশাসনের কর্মকর্তা ছাড়াও নির্বাচন কমিশনের নিয়োগ করা নির্বাচনী অনুসন্ধানী কমিটিও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে বলে জানান তিনি।
এর আগে নওগাঁ-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান সরকার ও জাতীয় পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার ধারায় বলা আছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত তিন সপ্তাহ সময়ের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। এর আগে ভোটের প্রচারনা চালানোর সুযোগ নেই।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...