
সুনামগঞ্জ জেলা খেলাঘরের উদ্যোগে অর্ধশতাধিক সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বিতরণকালে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।
সুনামগঞ্জ জেলা খেলাঘরের সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়ের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হায়দার আলীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রবাসী শিক্ষিকা হোসনা আলী, জেলা খেলাঘরের সম্পাদকমন্ডলীর সদস্য আনোয়ারুল হক, সদস্য আখলাক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, খেলাঘর সংগঠন হলেও এটি একটি পরিবার। এই পরিবারে আমরা সবাই একসঙ্গে কাজ করে যাচ্ছি, এই সংগঠনের মধ্য দিয়ে আগামীর প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সংস্কৃতিকে ধারণ করাসহ খেলাধুলায় আগ্রহী করে তোলার কাজ করে যাচ্ছে। খেলাঘরের কর্মকা- আমাদের দৈনন্দিন জীবনে গড়ে উঠতে বিরাট ভূমিকা পালন করে আসছে।
এবার আমরা ৫০ জন সদস্যদের মধ্যে শীতবস্ত্র তুলে দিয়েছি এবং আগামীতে এর সংখ্যা আরও বাড়বে বলে আমরা বিশ্বাস করি।
আলোচনা সভা শেষে সংগঠনের ৫০ জন সদস্যদের মধ্যে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...