
মৌলভীবাজারের কমলগঞ্জে ৪শত শীতার্ত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিববার (১০ ডিসেম্বর ) দুপুর ১২টায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের আদমটিলা চা-বাগানে শীতার্ত চা শ্রমিকদের মাঝে এসব কম্বল ও শীতবস্ত্র বিতরন করা হয়।
জানা যায়, সম্প্রতি ইউটিউবভিত্তিক চ্যানেল ইনফো হান্টার (Info Hunter)। তাদের ফেসবুক পেজে ও ভিডিওতে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার স্কুল, বিদ্যুৎ ও সুপেয় পানির সমস্যা নিয়ে প্রচার করা হয়। এতে দেশ ও দেশের বাহিরে থাকা অনেক মানুষজন ভিডিও দেখে সারা দেয়। তখন সেসব মানুষজন আর্থিক ভাবে সহযোগীতার হাত বাড়ানোর কথা জানান ইনফো হান্টারের প্রতিষ্ঠাতা সাকিবুর রহমান সাথে। তিনি সেসব মানুষের সহযোগীতায় কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে স্কুলের ব্যবস্থা, কালেঞ্জী পুঞ্জিতে বিদ্যুৎ,পানির ব্যবস্থা ও রাজকান্দি ও উত্তর কানাইদেশী গ্রামে নব্বই বছর ধরে সুপেয় পানির সমস্যার অবসান ঘটে।
আরও জানা যায়, এসব ভিডিও গুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে এগিয়ে আসেন লন্ডন থেকে ইয়াসমিন নামে এক রেমিটেন্স যোদ্ধা। রবিবার সেই রেমিটেন্স যোদ্ধার সহযোগীতায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ৪শত চা শ্রমিকদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরন করেন ইনফো হান্টারের প্রতিষ্ঠাতা সাকিবুর রহমান।
বিতরণ কালে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী আসাদুর রহমান হেলাল, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, সাজু মার্চিয়াং ও ব্যবসায়ী আবু হাসনাত স্বপন।
এ বিষয়ে ইনফো হান্টারের প্রতিষ্ঠাতা সাকিবুর রহমান বলেন, ‘আমি যখন আমার ইউটিউব ও পেজে মানুষের দূর্ভোগের বিষয় আপলোড দিই, তখন লাখ লাখ মানুষ দেখে। আমি তাদের কষ্টের কথাগুলো তুলে ধরি সেসব ভিডিও এর মাধ্যমে। আমার ভিডিও গুলো যখন মানুষের নজরে আসে তখন তারা আমাকে বিভিন্ন ভাবে সহযোগীতার হাত বারিয়ে দেন।
তিনি বলেন, আমি এই উপজেলার মানুষের জন্য স্কুল, সুপেয় পানির ব্যবস্থা ও পুঞ্জিতে জেনারেটারের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করে দিতে পেরেছি। আজ লন্ডন থেকে ইয়াসমিন নামে এক বোনের মাধ্যমে ৪শত চা শ্রমিকদের শীতবস্ত্র ও কম্বল দিতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে হচ্ছে।

মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...