
তৃতীয় দিনের মতো নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের করা আপিলের শুনানি চলছে। এদিন ৯৮ জনের মধ্যে ৬১ প্রার্থীর আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। নামঞ্জুর করা হয়েছে ৩৫ জনের এবং পেন্ডিং রাখা হয়েছে দুইজনের প্রার্থিতা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অন্য চার কমিশনার উপস্থিত আছেন। ক্রমিক নম্বর অনুসারে আজ ২০১ থেকে ৩০০ পর্যন্ত আপিল শুনানি হচ্ছে। বুধবার (১৩ ডিসেম্বর) ৩০১ থেকে ৪০০ নম্বর আপিলের শুনানি হবে। এরপর বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ৪০১ থেকে ৫০০ নম্বর ও শুক্রবার (১৫ ডিসেম্বর) ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেঁধে দেওয়া সময়ের মধ্যে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বৈধ ঘোষণা করেছেন এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র। আর প্রার্থিতা বাতিল করেছেন ৭৩১ জনের। মনোনয়নপত্র বাছাইয়ের বাদ পড়াদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৫৬১টি আপিল পড়েছে।
গত রোববার (১০ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ আপিল কার্যক্রম চলবে ছয় দিন। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ব্যক্তি চাইলে উচ্চ আদালতেও যেতে পারবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে...