
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার দু’দিনের সফরে টুঙ্গিপাড়া আসছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও সফরে তিনি স্থানীয় নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় প্রশাসন, জেলা ও উপজেলা আওয়ামী লীগ প্রস্তুতি শেষ করেছে। এরই মধ্যে জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন ও শোভাবর্ধন করা হয়েছে। নেতাকর্মীর মধ্যে বইছে আনন্দের বন্যা।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ ও পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল জানান, সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করবেন। এ দিন নিজ বাড়িতে রাতযাপন শেষে পরের দিন শুক্রবার সকালে তিনি নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাবেন। সেখানে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীর সঙ্গে তাঁর মতবিনিময় কর্মসূচি রয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গোপালগঞ্জের নেতাকর্মীর মধ্যে আনন্দের বন্যা বইছে। তাঁকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরে আওয়ামী লীগ সভাপতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের যে দিকনির্দেশনা দেবেন, তা আমরা মেনে চলব।
মন্তব্য লিখুন
আরও খবর
বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চীনের কাছে সমান গুরুত্বপূর্ণ
বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চীনের কাছে সমান...
জীবনযাত্রার ব্যয় সংকটে ভোট হারিয়েছেন ট্রাম্প
জীবনযাত্রার ব্যয় সংকটে ভোট হারিয়েছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়
খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক...
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩