
নওগাঁ আদালতে হাজির হয়ে নির্বাচনী আচরনবিধি ভঙ্গের বিষয়ে জবাব দিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সরকার দলীয় সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার। একই সময় জবাব দিতে এসেছিলেন জাতীয় পার্টির প্রার্থী এ্যাড. তোফাজ্জাল হোসেন।
তারা দুজনেই নওগাঁ-২ আসন থেকে প্রতিদ্বন্দিতা করছেন।
রোববার (১০ ডিসেম্বর) আদালত নির্ধারিত সময় দুপুর ১২টায় আসেন দুই প্রার্থী। এ সময় আদালতের কাছে নিজ নিজ অভিযোগের বিষয়ে লিখিত জবাবা দেন তারা।
আদালত থেকে বের হয়ে এসব বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি নওগাঁ-২ আসনের এমপি শহিদুজ্জামান সরকার।
তবে আদালতে কাছে লিখিত বক্তব্যে তিনি জানিয়েছেন, “ব্যাখ্যা প্রদানের নির্দেশিত হয়ে জানাচ্ছি যে, আমার অতি উৎসাহি কতক নেতা কর্মীরা ব্যানার ও ফেস্টুনসহ আমার অজ্ঞাতে আবেগের বশবর্তী হয়ে জনগনের চলাচলের সাময়িক প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকতে পারেন। উক্তরুপ কার্যের কারনে আমি গভীরভাবে মর্মাহত ও নিঃশ্বর্ত ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে উক্ত কার্য যেনো না হয় সেদিকে আমি শতর্ক দৃষ্টি রাখব।
অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী এ্যাড. তোফাজ্জাল হোসেন সাংবাদিকদের জানান, তার নির্বাচনী এলাকায় বেশ কিছু রঙ্গিন বিলবোর্ডের কারনে তাকে শোকজ করা হয়েছিলো। তবে তিনি লিখিত জবাবে আদালতকে জানিয়েছেন, এসব বিলবোর্ড অনেক আগের। এবং এগুলোতে নিবাচনী কোন প্রচারনামূলক শব্দ ছিলোনা। তাই শোকজের সন্তোশজন ব্যাখ্যা প্রদানের কারনে আদালত তার উপর সন্তোষ্ট হয়ে অভিযোগ থেকে অব্যহতি দিয়েছেন। একই সাথে আগামীতে নির্বাচনী আইনের সকল ধারা কঠোরভাবে মেনে চলার নির্দেশও দেয়া হয়েছে বলেও জানান তিনি।
গত ৫ ডিসেম্বর নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের অপরাধে এই দুই প্রার্থীকে শোকজ করে কারন দর্শানোর নির্দেশ দেন নির্বাচনী অনুষন্ধান কমিটির চেয়ারম্যান আহসান হাবিব।
মন্তব্য লিখুন
আরও খবর
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
সোলার এক্সপোর উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপোর উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
ভিডিও কলে কি বিয়ে বৈধ হয়
ভিডিও কলে কি বিয়ে বৈধ হয়
বৃন্দাবন কলেজ থেকে বহু গুণীজন তৈরি হয়েছেন: হুইপ...
বৃন্দাবন কলেজ থেকে বহু গুণীজন তৈরি...
সোলার এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক...
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ