
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক ইমামের ঘরে ঢুকে তাকে হাত-পা বেঁধে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। ওই ইমামের নাম মো. ইকবাল হোসেন। চুরির শিকার ওই ইমাম কুলাউড়া উপজেলা হাসপাতাল জামে মসজিদের ইমামের দায়িত্বে রয়েছেন। ইকবাল হোসেন হাসপাতাল এলাকার একটি পরিত্যক্ত ভবনে পরিবার নিয়ে বসবাস করতেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার জানান, ইমাম ইকবাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনে পরিবার নিয়ে থাকতেন। তার স্ত্রী বাচ্চাকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। এ জন্য তিনি বাসায় একা ছিলেন। রবিবার দিবাগত রাতের কোনো একসময় একদল দুর্বৃত্ত ইমামের ঘরের দরজা ভেঙে তাকে হাত-পা বেঁধে ঘরের মালামাল লুট করে পালিয়ে যায়। সকাল পর্যন্ত ইমামের কোনো খোঁজখবর না পাওয়ায় লোকজন তার ঘরে তাকে খুঁজতে যান। একপর্যায়ে সকাল ১০টার দিকে ঘরের দরজা ভেঙে তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। ইমাম ইকবাল হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি সুস্থ হওয়ার পর অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। দুর্বৃত্তদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের সম্ভাবনা
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক...
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের অগ্নিপরীক্ষা
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই ডাক্তার” এমপি...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই...