
ব্রাহ্মণবাড়িয়ায় নিম্ন আয়ের কার্ডধারী মানুষের কাছে ভর্তুকি মূল্যে টিসিবির পন্য বিক্রয় শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে টিসিবির পন্য বিক্রয় উদ্বোধন করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মোশারফ হোসাইন।
প্রত্যেক কার্ডধারীকে ৬০টাকা দরে ২ কেজি মশুর ডাল, ১০০টাকা দরে ২লিটার সয়াবিন তেল ও ৩০ টাকা দরে ৫ কেজি চাল দেয়া হয়।
এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোশারফ হোসাইন বলেন, ডিসেম্বর মাসে সদর উপজেলার নিম্ন আয়ের কার্ডধারী মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।
পৌরসভার ৪ হাজার ৯৫২জন সহ সদর উপজেলায় ১৬ হাজার ৬১৮ জন নিম্ন আয়ের কার্ডধারী মানুষের মধ্যে ভর্তুকী মূল্যে টিসিবির এই পণ্য বিক্রি করা হবে। মঙ্গলবার পৌর এলাকার সদর উপজেলা পরিষদ চত্ত্বর, মেড্ডা কালভৈরব, কালাইশ্রীপাড়া কারখানাঘাট ও শেরপুর ঈদগাহ মাঠসহ চারটি স্থানে টিসিবির এই পণ্য বিক্রি করা হচ্ছে। তিনি আরো বলেন, নিম্ন আয়ের মানুষের মধ্যে এই কার্যক্রমটি খুবই জনবান্ধব।
নিম্ন আয়ের মানুষরা যেনো সঠিকভাবে এই পণ্য পায়, সে জন্য বিক্রি কার্যক্রম তদারকি করা হচ্ছে। কোন ডিলার দুর্নীতি করলে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহন করা হবে। প্রত্যেক কার্ডধারী ২ কেজি তেল, ২ কেজি ডাল ও ৫ কেজি করে চাউল পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ট্যাগ অফিসার মোঃ ইয়াসিন উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নান্দাইলে ট্রাকে আগুন, বিদ্যুৎহীন শহর
নান্দাইলে ট্রাকে আগুন, বিদ্যুৎহীন শহর
তাহসিফ সাউরি হত্যা: তদন্তের আওতায় আরও তিনজন
তাহসিফ সাউরি হত্যা: তদন্তের আওতায় আরও...
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচন, ডেমোক্র্যাটদের সমর্থন ঊর্ধ্বমুখী
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচন, ডেমোক্র্যাটদের সমর্থন...
অন্ধ্র প্রদেশে তেল শোধনাগারে আগুন
অন্ধ্র প্রদেশে তেল শোধনাগারে আগুন
অন্ধ্র উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় মুরাসু
অন্ধ্র উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় মুরাসু
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন হামলা
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন হামলা