
মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের শর্টহুড লাইটের সমস্যার কারণে সাড় ৩ ঘন্টা সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। পরে নয়টায় ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনে আসলে সন্ধ্যা ৫ টা ৪০ মিনিটে ট্রেনের ইঞ্জিনের শর্টহুড লাইট বিকল হয়ে পড়ে। এতে করে সিলেটের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে প্রায় সাড়ে ৩ ঘন্টা পর রাত ৯ টায় উদ্ধারকারী ইঞ্জিন এসে পারাবত এক্সপ্রেসকে টেনে নিয়ে যায়। একইসাথে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে সঠিক সময়ে সিলেট রেলস্টেশন থেকে ছেড়ে আসেনি।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, সন্ধ্যায় পারাবত এক্সপ্রেস ভানুগাছ রেলস্টেশনে আসলে ইঞ্জিনের লাইট বিকল হয়ে পড়ে। কুলাউড়া থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে আসলে রাত নয়টায় রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...