নকলায় বিদ্যুৎ স্পৃষ্টে শালা-দুলাভাই নিহত

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ , ২৫ নভেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

শেরপুরের নকলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তোফাজ্জল হোসেন ও খোকা মিয়া নামে শালা দুলাভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ ২৫ নভেম্বর বিকেলের দিকে উপজেলার গনপদ্দী ইউনিয়নের আদমপুর গ্রামের নিজের নতুন বাড়ির মটরের কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত খোকা মিয়া (৪০) মৃত মিরাজ আলীর ছেলে। আর তোফাজ্জল হোসেন (৫০) একই গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে। তিনি খোকার চাচাতো বোন জামাই। তাদের দুজনের বাড়ি নকলার উপজেলার গনপদ্দী ইউনিয়নের আদমপুর পশ্চিমপাড়া গ্রামে।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া ঘটনার নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আজ বিকেল সাড়ে তিনটার দিকে খোকা মিয়া উপজেলার গনপদ্দী ইউনিয়নের আদমপুর গ্রামের নিজের নতুন বাড়ির মটরের কাজ করতেছিলো। এ সময় অসতর্ক অবস্থায় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে সে।

ওইসময় বাড়ির পাশে আমন ধানের আটি বাধছিল তার চাচাত বোন জামাই তোফাজ্জল হোসেন। সে লোকজনের চেচামেচি শুনতে পেয়ে তাকে বাচাতে এসে নিজেও বিদ্যুৎ স্পৃষ্টে চাচাত বোন জামাই তোফাজ্জল হোসেন ও খোকা উভয়েই ঘটনাস্থলেই প্রাণ হারান।

ওসি আব্দুল কাদের মিয়া জানান, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য আবেদন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।