
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টারের একটি বাসায় ফাতেমা মিম (১৫) নামে এক গৃহকর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দাবি করেছেন গৃহকর্ত্রী।
আজ (শনিবার) সকালের দিকে অচেতন অবস্থায় ফাতেমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে গৃহকর্ত্রী ডা. ইসরাত জাহান জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৮/বি ইশাখা রোডের টিচার্স কোয়ার্টারের একটি বাসায় থাকেন। প্রায় দেড় বছর যাবৎ তার বাসায় ফাতেমা গৃহকর্মীর কাজ করছিল। আজ ভোরের দিকে বাসার একটি রুমের ভেতর ফাতেমাকে গলায় ওড়না পেঁচানো ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে তিনি ও তার স্বামী ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইসরাত জাহান আরও দাবি করেন, মিমের একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। ওই ছেলেটির সাথে নিয়মিত কথা বলতো মিম এবং মাঝেমধ্যেই ছেলেটি তাদের বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো। এই প্রেমের সম্পর্কের অবনতির কারণে হয়তো সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তার বাবার নাম আকরাম আলী।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত ইবনে শফিউল্লাহ জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি কোনো একটি ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের অবনতির কারণে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এটা ছাড়া মৃত্যুর অন্য কোন কারণ আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। আমরা তার বাবা-মায়ের সাথেও যোগাযোগ করার চেষ্টা করছি।
মন্তব্য লিখুন
আরও খবর
বৃন্দাবন কলেজ থেকে বহু গুণীজন তৈরি হয়েছেন: হুইপ...
বৃন্দাবন কলেজ থেকে বহু গুণীজন তৈরি...
সোলার এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক...
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের সম্ভাবনা
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা