
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ৭ম বারের মতো বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন প্রবীন এই রাজনীতিবিদ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদসহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

এ আগে তিনি টানা ৬ বার আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। শ্রীমঙ্গল- কমলগঞ্জের মানুষের প্রত্যাশা সপ্তম বারের মতো আব্দুস শহীদ এমপিকে নৌকার মনোনয়ন দিবে দলীয় নীতি নির্ধারকরা। এমনটাই বলছেন এই অঞ্চলের আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
মনোনয়ন সংগ্রহ শেষে আব্দুস শহীদ এমপি শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের সকল জনগণের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।
এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি (রবিবার)।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...