
হাওরের কৃষকের দাবিতে গড়ে ওঠা সংগঠন হাওর বাঁচাও আন্দোলনের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।
১৮ নভেম্বর শনিবার দুপুরে তিনি নিজ হস্তে লিখিত পদত্যাগপত্র সংগঠনের কার্যকরি কমিটির সভাপতি বরাবর প্রেরণ করলে দৈনিক সুনামকণ্ঠের কনফারেন্স হলে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় কার্যকরি কমিটির সভাপতি এডভোকেট স্বপন কুমার দাস রায় পদত্যাগপ্রতটি গ্রহণ করেন।
লিখিত পদত্যাগপত্রে বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান উল্লেখ করেন, ‘আমার পারিবারিক অসুবিধার কারণে সভাপতির দায়িত্ব পালনে আমার অক্ষমতা প্রকাশ করছি।’
শনিবার সকালে দৈনিক সুনামকণ্ঠের কনফারেন্স হলে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় পদত্যাগপত্রটি পাঠ করে শোনান সংগঠনের কার্যকরি সভাপতি এডভোকেট স্বপন কুমার দাস রায়। সভায় পদত্যাগ পত্রটি পাঠ করে শোনানোর জেলার প্রতিটি উপজেলা থেকে আগত হাওর বাচাও আন্দোলনের সদস্যবৃন্দ পতদ্যাগে সম্মতি জানান। পরে কার্যকরি কমিটির সভাপতি সবার সম্মতিতে পতদ্যাগপত্রটি গ্রহণ করেন।
উল্লেখ্য ২০১৭ সনে দুর্নীতি ও অনিয়মের কারণে হাওরের সম্পূর্ণ ফসলডুবির ঘটনায় কৃষকদের স্বার্থে এই অরাজনৈতিক সংগঠনের জন্ম নেয়। সংগঠনে জেলার সুধীজন সম্পৃক্ত হয়ে হাওরের ফসলরক্ষা বাধ নির্মাণে ঠিকাদারী প্রথা বিলোপ করে কৃষকদের অংশগ্রহণে পিআইসির মাধ্যমে কার্যক্রম বাস্তবায়নের দাবি জানান। এই দাবি মেনে নিয়ে সরকার ২০১৮ সন থেকে হাওরে পিআইসির মাধ্যমে ফসলরক্ষা বাধ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। পিআইসি প্রথায়ও স্বচ্ছতা, জবাবদিহীতা নিশ্চিত করতে আন্দোলন করছে সংগঠনটি।
সভায় উপস্থিত হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেনরায় বলেন, হাওর বাচাও আন্দোলন কৃষকদের স্বার্থে, হাওরের কৃষকের পক্ষে কাজ করে। কৃষকদের প্রতি নিঃসঙ্কোচ সংহতি জানিয়েই আমাদের সংগঠনের জন্ম।
আগামীতেও যাতে কৃষকদের স্বার্থে আমরা কাজ করতে পারি সেটাই আমাদের লক্ষ্য। আমাদের সভাপতির পদত্যাগে সংগঠনের কার্যক্রমে কোন প্রভাব পরবেনা। কারণ প্রতিটি উপজেলায় আমাদের পরীক্ষিত সংগঠকরা রয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...