
সাভারের আশুলিয়ায় অভিনব কায়দায় বাজারের ব্যাগে ফেন্সিডিল নিয়ে বিক্রির সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে গ্রেফতার মাদক কারবারিকে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়।
এর আগে গতকাল রাতে আশুলিয়ার গনকপাড়ার আমতলা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।গ্রেফতার মাসুম আহম্মেদ (৪৬) আশুলিয়ার শিমুলিয়া নতুন বন্দর এলাকার মৃত সিরাজ উদ্দিন আহম্মেদের ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান জানান, মঙ্গলবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের আমতলা এলাকায় মাদক বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি বাজারের ব্যাগের ভিতর থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসআই হাসান আরও বলেন, গ্রেফতার ওই মাদক কারবারি মাদক ফেন্সিডিল বাজারের ব্যাগে ভরে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান ভাবে খুচরা বিক্রি করে আসছিলো।
আজ তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে বিকেলে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে প্রেরণ করেন বিজ্ঞ আদালত।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি;...
শেরপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ,...
দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের...
লালপুরে অস্ত্রসহ ঈশ্বরদীর বহিষ্কৃত যুবদল নেতা সোনামনিসহ গ্রেফতার...
লালপুরে অস্ত্রসহ ঈশ্বরদীর বহিষ্কৃত যুবদল নেতা...
আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের...
আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ...
নরসিংদী স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নরসিংদী স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
পলাশে চুরি যাওয়া ৩৫ লাখ টাকার থ্রি-পিস উদ্ধার
পলাশে চুরি যাওয়া ৩৫ লাখ টাকার...