
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে কমনওয়েলথের একটি নির্বাচন অ্যাসেসমেন্ট মিশন পাঁচদিনের সফরে আগামী ১৮ নভেম্বর ঢাকায় আসছে। এছাড়া শিগগিরই নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি এক্সপার্ট মিশন বাংলাদেশে আসছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।
নির্বাচন পর্যবেক্ষণে কোনো দেশ বা সংস্থা আবেদন করেছে কি না-জানতে চাইলে মুখপাত্র বলেন, নির্বাচন পর্যবেক্ষণের জন্য চার সদস্য বিশিষ্ট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক্সপার্ট মিশন কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসবেন। এছাড়া কমনওয়েলথের একটি নির্বাচন অ্যাসেসমেন্ট মিশন আগামী ১৮ থেকে ২২ নভেম্বর ঢাকায় অবস্থান করবেন।
সেহেলী সাবরীন বলেন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য আরও গুটিকয়েক আগ্রহী পর্যবেক্ষক দল আবেদন করেছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
ভিন্নবার্তা ডটকম/এন
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী