সাবেক প্রয়াত সাংসদ সহধর্মিনী

মায়া চেীধুরীর মনোনয়ন প্রত্যাশার ঘোষণা

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ , ১৬ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

নওগাঁ-৩(বদলগাছী-মহাদেবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ড.মো: আকরাম হোসেন চৌধুরীর সহধর্মিনী মাহফুজা আকরাম চেীধুরী মায়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রাথীতার জন্য মনোনয়ন প্রত্যাশার ঘোষণা জানালেন।

বৃহস্পতিবার বিকেলে সদ্য প্রয়াত জননেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কবর জিয়ারতের পর স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে এক জরুরী বৈঠক শেষে তিনি এ ঘোষণা জানান।

দোয়া মাহফিল ও জরুরী বৈঠকে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাফিজার রহমান,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেনের,সাংগঠনিক সম্পাদক মো.আসাদুজ্জামান,সদস্য শহিদুল ইসলাম, মহাদেবপুর উপজেলার যুবলীগনেতা মাসুদ রান, আধাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর রহমান প্রমূখ।

মাহফুজা আকরাম চেীধুরী মায়া বলেন, আমার নেতা-কর্মীদের আমি সন্তান মনে করি। আমার স্বামী যেদিন মারা গেলেন সেদিন ৫০/৬০ ছেলে অজ্ঞান হয়ে গিয়েছিল। তারা যখন আমাকে অনুরোধ করলো আপা আপনাকে চাই। আমি তাদের অনুরোধ উপেক্ষা করতে পারিনি। আমার নেত্রী  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব জানেন। আমার নেত্রী সব সময় মেয়েদের পাশে থাকেন। আমার নেত্রী দয়ালু।

সেজন্য সংসদে শতকরা ৩০ ভাগ মেয়েদের রেখেছেন। নেত্রী আমার পাশে আছে এবং থাকবেন সেই আশা আমার রয়েছে। আমার স্বামী সংসদ সদস্য ড.মো: আকরাম হোসেন চৌধুরী এই এলাকার মানুষের জন্য যে উন্নয়ন করেছেন, তা সবাই অবগত। তার স্বপ্নই ছিল মহাদেবপুর- বদলগাছীর মানুষের পাশে থেকে কাজ করা। মৃত্যর আগ পর্যন্ত তিনি মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। আমিও তার মত করেই সকলের পাশে থাকতে চাই।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর নওগাঁ শহরের উকিল পাড়ার নিজ বাসায় স্টোক করে সাবেক সংসদ ড.আকরাম হোসেন চৌধুরী মৃত্য বরণ করেন। তিনি নওগাঁ-৩ আসন থেকে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু পরের মেয়াদে দলীয় মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেননি।

এরপর ২০১৫ সালে তিনি বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কৃর্তপক্ষের চেয়ারম্যান হন। এছাড়াও তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। রাজনৈতিক এই নেতার হঠাৎ মৃত্যুতে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত স্থানীয় নেতা-কর্মীদের অনুরোধে জরুরী বৈঠক শেষে মাহফুজা আকরাম চেীধুরী মায়া প্রাথীতার জন্য মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দেন।