• ছবিঘর রাজনীতি
  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে কমলগঞ্জে আ.লীগের আনন্দ মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে কমলগঞ্জে আ.লীগের আনন্দ মিছিল

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ , ১৫ নভেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই মৌলভীবাজারের কমলগঞ্জে নৌকা মার্কায় ভোট চেয়ে আনন্দ মিছিল করেছেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা। সেই সঙ্গে তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তারা। 

বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণার পর কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, যুবলীগের আহ্বায়ক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ এর নেতৃত্বে কমলগঞ্জ পৌরসভা থেকে আনন্দ মিছিল বের করা হয় পরে ভানুগাছ চৌমুহনীতে ও এক পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আজাদুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, যুবলীগের আহ্বায়ক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সানোয়ার হোসেনসহ যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা।

অন্যদিকে উপজেলার শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুয়েল আহমদ এর নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়।পরে বাজার চৌমুহনীতে পথসভা অনুষ্টিত হয়।

এর আগে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।