
প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়ে গেল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বাৎসরিক শিক্ষা সফর। শনিবার (১১ নভেম্বর) সকালে বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে লরেল হিলস পার্ক, মৌলভীবাজারে এ শিক্ষা সফরের আয়োজন করা হয়।
দিনব্যাপী বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের নানা ধরনের খেলাধুলা, গান-বাজনার মধ্য দিয়ে এই শিক্ষা সফরের আনন্দ উপভোগ করেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির এডভোকেট মো. ছানোয়ার হোসেন এর উপস্থিতিতে দিনব্যাপী এই শিক্ষা সফর প্রাণবন্ত হয়ে ওঠে।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এডভোকেট মো. ছানোয়ার হোসেন এর সহধর্মিনী সুলতানা হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা মাহমুদ, সহকারী শিক্ষক আয়েশা বেগম, সেলিনা পারভিন, কামরুনন্নাহার, স্বর্ন আক্তার ও মনজুর আহমদ আজাদ মান্না।
কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, প্রতিবছর এই সময়ে বাচ্চাদের নিয়ে আমরা শিক্ষা সফরের আয়োজন করে থাকি। শিক্ষা সফরে বিভিন্ন খেলাধুলা ও গান বাজনা শেষে কোমলমতি শিশুদের মাঝে পুরুষ্কার ও মুখরোচক সুস্বাদু খাবার পরিবেশ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে...