
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে বিএনপি। হরতালের সমর্থনে সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় মৌলভীবাজারের কমলগঞ্জ মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
কমলগঞ্জ-আদমপুর সড়কের নইনারপাড় এলাকায় বিক্ষোভ মিছিল বের করে যুবদল-ছাত্রদল। মিছিলটি সড়ক প্রদক্ষিণ শেষে নইনারপাড় বাজার এলাকায় অবস্থান নেয় ও সড়ক অবরোধ করে রাখে। এ সময় হরতাল সমর্থকেরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
আদমপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ ওয়াসিদের নেতৃত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সিঃ যুগ্ম আহ্বায়ক শামীর আহমেদ, রহমত মিয়া , সাদ উদ্দীন, সদস্য আঃ রহমান। ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুন্নাসহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...