
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত চার সাবেক আমলার নাম পাওয়া গেছে।
প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব এবং এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক আবুল কামাল আজাদ জামালপুর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী।
সুনামগঞ্জ-৪ আসন থেকে নৌকার প্রার্থী হয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।
অন্যদিকে, নেত্রকোনা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান। এর আগে সম্প্রতি উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ আসনে বিজয়ী হন তিনি।
এছাড়া ফেনী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। সরকারি চাকরি ছাড়ার পর তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করছেন।
রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে গত ১৮ নভেম্বর থেকে চার দিন দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। চার দিনে সারা দেশে তিন হাজার ৩৬২টি ফরম বিক্রি ও জমা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...