
নওগাঁর বদলগাছীতে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫। এসময় মোটরসাইকেলের ছিটের ভিতরে অভিনব কায়দার লুকিয়ে রাখা ১.৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বুধবার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার চকতাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার ঝাড়ঘড়রিয়া এলাকার শাহজাহান আলী খানের ছেলে সোহেল রানা (৩৪) ও শাহপুর এলাকার মোজাহার আলীর ছেলে রিপন (৩৫)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার সোহেল রানা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রিপন এর মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতেন। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন র্যাবের গোয়েন্দা দল সোহেল রানার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে মোটর সাইকেলের ছিটের ভিতরে অভিনব কায়দার লুকিয়ে রাখা গাঁজা বহনকালে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি;...
শেরপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ,...
দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের...
লালপুরে অস্ত্রসহ ঈশ্বরদীর বহিষ্কৃত যুবদল নেতা সোনামনিসহ গ্রেফতার...
লালপুরে অস্ত্রসহ ঈশ্বরদীর বহিষ্কৃত যুবদল নেতা...
আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের...
আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ...
নরসিংদী স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নরসিংদী স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
পলাশে চুরি যাওয়া ৩৫ লাখ টাকার থ্রি-পিস উদ্ধার
পলাশে চুরি যাওয়া ৩৫ লাখ টাকার...