শক্তিশালী দুই ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ , ৮ নভেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

ইন্দোনেশিয়ায় দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার দেশটির মালুকু প্রদেশের অ্যাম্বান থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বান্দা সাগরে ৬ দশমিক ৯ ও ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প দুইটি আঘাত হেনেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় বেলা ১২টার দিকে সৌমলাকি শহর ও বান্দা সাগরে পর পর দুই দফা শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বান্দা সাগরের ১০ কিলোমিটার গভীরে।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। এ কারণে সুনামির সতকর্তা জারি করা হয়নি।

মন্তব্য লিখুন

আরও খবর