
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের মানিকড়া গ্রামে হাতির তান্ডবে মুফাসসির(১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত মুফাসসির নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বুলবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে মানিকড়া গ্রামের জনৈক মোশাররফ এর আম বাগানে দুটি হাতি বেঁধে রেখে এর মাহুতরা খাবার খেতে যায়, এক পর্যায়ে হাতি দুটি গাছের ডাল ভেঙে ছুটে যায়।
আবার স্থানীয়দের কেউ কেউ বলছেন, হাতি দুটি দিয়ে মঙ্গলবার দিনভর ওই এলাকায় বিভিন্ন যানবহন ও দোকানপাট থেকে চাঁদা উঠাচ্ছিল হাতির মহুতারা। চাঁদা উঠানো নিয়ে অটোচালকদের সাথে বাকবিতন্ডায় হাতি গুলোকে ঢিল মারে তারা। এরপর হাতি দুটি উত্তেজিত হয়ে মাহুতদের নিযন্ত্রনের বাইরে চলে যায়।
এদিকে বুধবার সকাল থেকে মানিকড়া গ্রামে হাতি দুটিকে দেখতে জমায়েত হয় উৎসক মানুষ। এসময় তারা হাতি দুটিকে আটকের চেষ্টাও চালায়। এক পর্যায়ে হাতি দুটি উত্তেজিত হয়ে পড়ে। সেখানে থাকা কিশোর মুফাসসিরকে একটি হাতি শুড় দিয়ে ধরে আছাড় দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে, নাচোল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান জানান, দুইটি হাতির মধ্যে গ্রামবাসী পরে একটি হাতিকে আমনুরা শিমুলতলা মোড়ে আটক করে রাখে। অন্য হাতিটি এখনো আটক করা সম্ভব হয়নি।
রাজশাহী হতে বন কর্মকর্তার কর্যালয়ে জানানো হয়েছে, সেখান থেকে কর্মকর্তারা আসছেন। স্থানীয়দের নিরাপত্তার ওই এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...