
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২৭ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ২২৭ ইয়াবা, ৫ কেজি ১৬৫ গ্রাম গাঁজা, ৩৫ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ২ বোতল ফেনসিডিল ও ২৩০ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ২৯ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি;...
শেরপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ,...
দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের...
লালপুরে অস্ত্রসহ ঈশ্বরদীর বহিষ্কৃত যুবদল নেতা সোনামনিসহ গ্রেফতার...
লালপুরে অস্ত্রসহ ঈশ্বরদীর বহিষ্কৃত যুবদল নেতা...
আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের...
আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ...
নরসিংদী স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নরসিংদী স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
পলাশে চুরি যাওয়া ৩৫ লাখ টাকার থ্রি-পিস উদ্ধার
পলাশে চুরি যাওয়া ৩৫ লাখ টাকার...