
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুই আসন বাকি রেখে ২৯৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এতে মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজারের দুইটি আসনে এবার পরিবর্তন এনে প্রার্থী ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।
রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় মনোনীত প্রার্থীর নাম ঘোষণা অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষণা অনুষ্ঠানে মৌলভীবাজার-১ আসনে বর্তমান সাংসদ মো. শাহাবুদ্দিন, মৌলভীবাজার-২ আসনে শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনে জিল্লুর রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদের নাম ঘোষণা করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ড. দীপু মণি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...