
মাদকবিরোধী সচেতনতা বাড়াতে দেশের সরকারি-বেসরকারি সব স্কুল ও কলেজে ‘মাদককে না বলুন’ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের শিক্ষাবর্ষ শেষ হওয়ার আগেই এই কর্মসূচি বাস্তবায়ন করতে বলা হয়েছে।
সম্প্রতি মাদকের ভয়াবহ আগ্রাসন রোধে গঠিত এনফোর্সমেন্ট কমিটির ২১ তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয় এ কর্মসূচি বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেয়।
মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম জাকারিয়া স্বাক্ষরিত এ সংশ্লিষ্ট এক নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চলতি শিক্ষাবর্ষ শেষ হওয়ার পূর্বেই মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির জন্য ঢাকাসহ সারা দেশে স্ব-স্ব অবস্থানে এক মিনিট দাঁড়িয়ে ‘মাদককে না বলুন’ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এছাড়াও পাঠ্য পুস্তকে মাদকবিরোধী বিষয়ে অন্তর্ভুক্ত করার জন্য জাতীয় পাঠ্যপুস্তক ও কারিকুলাম বোর্ডের সঙ্গে যোগােযোগ অব্যাহত রাখতেও সংশ্লিষ্টদের যোগাযোগ রাখতে বলা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী