ব্রাহ্মণবাড়িয়া-২আসনের নৌকার মাঝি হতে মনোনয়ন ফরম জমা দিলেন, জালাল

প্রকাশিত: ৪:০৫ পূর্বাহ্ণ , ২২ নভেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

বিভিন্ন দেশে সফরে প্রায় সময় ব্যস্ত থাকেন। কিন্তু এলাকার মানুষের দুঃখে সুখে সবসময় নিজেকে পাশে রেখেছেন। পেয়েছেন মানুষের ভালোবাসা মানুষের সেবায় মানুষের পাশে আগেও ছিলাম এখনো থাকতে চাই।

মানুষের কল্যাণে এলাকায় কাজ করে যাচ্ছেন। পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে তার সম্পৃক্ততা কয়েক গুণ বেড়েছে বলে জানান সাংবাদিক এমডি জালাল। জানালেন, বিভিন্ন সময় তিনি এলাকার মানুষের পাশে থেকেছেন। এলাকার উন্নয়নে কাজ করছেন।

এবার তিনি এলাকার মানুষের কথা চিন্তা করে দ্বাদশ নির্বাচনে অংশ নিচ্ছেন।মনোনয়ন বিক্রি শুরু হওয়ার দ্বিতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেন এমডি জালাল মিয়া। সকলের নিকট দোয়া প্রার্থনা করে জমা দিলেন।

এমডি জালাল মিয়া বলেন, ‘আমি আগামী দ্বাদশ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া -২( সরাইল ও আশুগঞ্জ) আসনের জন্য মনোনয়ন কিনেছি। এখন মনোনয়ন কিনেছি এটা বড় বা মুখ্য বিষয় না। আমি দীর্ঘদিন ধরে এই এলাকায় কাজ করে যাচ্ছি। আমার এই এলাকার মানুষের সঙ্গে আমার রাজনৈতিক পরিচয় দীর্ঘদিনের।

তাঁদের পাশে থাকতে চাই।’এমডি জালাল জানান, তিনি কাজের ফাঁকে সময় পেলেই তার এলাকার মানুষের কাছ থেকে কখনোই দূরে থাকেননি। তিনি সব সময় এলাকার মানুষের পাশে থেকেছেন।জালাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নে, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়তে সহযোগী হিসেবে।১৫ বছর ধরে আমি এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

এখন আমি একটি জিনিসই প্রত্যাশা করি, একজন ভালো মানুষের মাধ্যমে একজন নেতৃত্ব দেবেন এবং যাঁর নেতৃত্বে এলাকার সাধারণ জনগণ ও তৃণমূল আওয়ামী লীগকে নিয়ে কাজ করতে পারবেন, সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া।’এমডি জালাল আরও বলেন, ‘গ্রামের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে।

তাঁদের পাশে নিয়েই এগিয়ে যেতে চাই। তাঁদের ভালোবাসা নিয়ে মনোনয়ন জমা দিলাম। তবে আমি আগের মতোই আমার আমাদের নির্বাচনীয় এলাকায় সরব রয়েছি। দ্বাদশ নির্বাচনে দলীয় মনোনয়ন দাখিল করে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।