• ছবিঘর ফিচার
  • বুটেক্স ওসমানী হলের মাঠে বহিরাগতদের প্রবেশ নিষেধ

বুটেক্স ওসমানী হলের মাঠে বহিরাগতদের প্রবেশ নিষেধ

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ , ৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) জিএমএজি ওসমানী হলের মাঠে বহিরাগতদের সকল প্রকার খেলাধুলা ও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের হল প্রশানের স্বাক্ষরিত এক নোটিশে এমন তথ্য জানা যায়।

জানা যায়, হলে অবস্থানরত শিক্ষার্থীদের বিভিন্ন লেভেল ও টার্মের সেমিস্টার পরীক্ষা চলমান রয়েছে। এমতবস্তায় হলের পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সেজন্য এমন পদক্ষেপ গ্রহণ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী উচ্ছাস প্রকাশ করে জানায়, সবসময় হলের মাঠ ছাত্র নেতারা বহিরাগতদের ভাড়া দিয়ে আসতো। তারা খেলাধুলার সময় হইহোল্লরে স্বাভাবিক পড়াশোনা বিঘ্ন ঘটছিলো। তাছাড়া বহিরাগতরা হলের ওয়াশরুম ব্যবহার করে পরিবেশ নষ্ট করতো। হল কর্তৃপক্ষের সিদ্ধান্তে আমরা খুশি, এ সিদ্ধান্ত যেন বজায় থাকে।