
বাগেরহাট ৩ (রামপাল -মোংলা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন চিত্র নায়ক শাকিল খান (শাকিল আহসান)।
সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শাকিল খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ভাগ্নে শাহরিয়ার নাজিম। জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।
শাকিল খানের ভাগ্নে শাহরিয়ার নাজিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করা যাবে। রামপাল-মোংলাবাসীর দাবির প্রেক্ষিতে চিত্রনায়ক শাকিল খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আমরা শাকিল খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। জনগণ আমাদের সঙ্গে রয়েছে।
এসময় রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব সরদার, প্যানেল চেয়ারম্যান চম্পক কুন্ডু, বাসতলি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মল্লিক মহিদুল ইসলাম ও ৩ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দ্বাদশ জতীয় সংসদ নির্বাচনে শাকিল খানসহ অন্তত ১১ জন বাগেরহাট-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এই আসন থেকে বর্তমান সংসদ সদস্য ও উপমন্ত্রী হাবিবুন নাহার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...