
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় সুমি আক্তার (২২) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামী রুপন আহাম্মেদ পলাতক রয়েছে। রবিবার দুপুরে ঘোড়াশাল মিয়া পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সেখানে তারা ভাড়ায় বসবাস করতো বলে জানা গেছে। নিহত সুমি আক্তার মিয়া পাড়া গ্রামের ফজলুর রহমানের মেয়ে। অপরদিকে অভিযুক্ত রুপন আহাম্মেদ একই গ্রামের রহিম মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, সুমি আক্তার গত দুই বছর ধরে প্রবাসে চাকরি করে আসছিল। গত দেড় মাস আগে ছুটিতে বাড়িতে আসলে তার স্বামী রুপনের সাথে টাকা-পয়সা নিয়ে বিভিন্ন সময় ঝগড়া-বিবাদ লেগে থাকতো। গতকাল রাতে কোনো একসময় ঝগড়ার একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহটি খাটের নিচে রেখে পালিয়ে যায় স্বামী।
পরে সকালে পরিবারের লোকজন সুমি আক্তারের কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে খাটের নিচে মরদেহটি দেখতে পায়। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুপন আহাম্মেদ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...