
নওগাঁর পত্নীতলা উপজেলায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর সদস্যরা।
সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন (র্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শেখ সাদিক।
এরআগে রোববার রাতে উপজেলার দাসনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৬১ বোতল ফেনসিডিল এবং জব্দ করা হয় নগদ টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার দাসনগর দিঘীপাড়া গ্রামের আলিম উদ্দিন সরদারের ছেলে মো. খায়রুল ইসলাম (৫০) ও মহাদেবপুর উপজেলার নারায়নপুর গ্রামের আব্দুর রহমানের মো. ওয়াসিম আকরাম (৩০)।
কোম্পানি কমান্ডার মেজর মো. শেখ সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাসনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খায়রুল ও তার সহযোগী ওয়াসিমতে আটকের পর তাঁদের কাছে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রয়ের ৯ হাজার টাকাও জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া খায়রুল ও তার সহযোগী ওয়াসিম চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী খায়রুল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ওয়াসিম এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলার পত্নীতলা থানায় একটি মামলা হয়েছে বলেও র্যাবের এই কর্মকর্তা জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি;...
শেরপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ,...
দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের...
লালপুরে অস্ত্রসহ ঈশ্বরদীর বহিষ্কৃত যুবদল নেতা সোনামনিসহ গ্রেফতার...
লালপুরে অস্ত্রসহ ঈশ্বরদীর বহিষ্কৃত যুবদল নেতা...
আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের...
আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ...
নরসিংদী স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নরসিংদী স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
পলাশে চুরি যাওয়া ৩৫ লাখ টাকার থ্রি-পিস উদ্ধার
পলাশে চুরি যাওয়া ৩৫ লাখ টাকার...