
কক্সবাজারের টেকনাফে মাটির দেয়ালচাপা পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মৌলভীবাজার মরিচ্যাঘোনার ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে সাইদুল মোস্তফা (২০) এবং দুই মেয়ে নিলুফা বেগম (১৮) ও সাদিয়া বেগম (১১)।
স্থানীয়দের বরাতে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে।
রাশেদ মোহাম্মদ আলী বলেন, বাড়িটি মাটির দেয়াল দিয়ে তৈরি করা ছিল। গতকাল থেকে বৃষ্টি হওয়ায় ঘরের ওপরে ও চারপাশে ত্রিপল (তেরফাল) দিয়ে ঘুমান সবাই। এরপর রাত ৩টার দিকে অব্যাহত বর্ষণ শুরু হলে বাড়ির দেয়াল ধসে পড়ে। এতে মাটির দেয়ালচাপায় ঘটনাস্থলেই চারজন মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, পাহাড়ের খাদে বাস করা বাড়িতে একখণ্ড মাটি ধসে পড়ে। এতে বাড়ির মাটির দেয়াল ধসে একই পরিবারে চারজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের তরফ থেকে সহযোগিতা দেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...