ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ , ১৮ নভেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

সারা দেশে গত একদিনে (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আরও চারজনের মৃত্যু হয়েছে।

একইসঙ্গে এই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯১৪ জন রোগী।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৪ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১০ জন।

শনিবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।