
স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সয়াবিন তেল এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতি ও স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (১৫ নভেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৭৭ কোটি ১৪ লাখ ৫০ টাকার তেল এবং ২৬৭ কোটি ৭১ লাখ ৯০ হাজার টাকার মসুর ডাল কেনা হবে। এরমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এমএস রয় ট্রেডার্সের কাছ থেকে ৬০ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকার ৬ হাজার টন মসুর ডাল এবং সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে ৭৭ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকার ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত হয়েছে।
নির্ধারিত এই দুই প্রস্তাবের পাশাপাশি সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও দুটি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০০ টাকা কেজি দরে ১১০ কোটি টাকার ১১ হাজার টন মসুর ডলা কেনা হবে।
এ ছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কেজিপ্রতি ১০২ টাকা ১৩ পয়সা দরে ৯৭ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এসব তথ্য জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
মজুরি-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
মজুরি-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প
আগামী বছর গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট...
আগামী বছর গ্রিডে যুক্ত হবে ৩-৪...
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
সোলার এক্সপোর উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপোর উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান