
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ, হরতাল, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শেরপুরে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর মঙ্গলবার শেরপুর-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এইচএম ইকবাল হোসাইনের নেতৃত্বে শ্রীবরদী উপজেলার বটতলা এলাকা থেকে ওই শোভাযাত্রা শুরু হয়।
প্রায় ৫ শতাধিক মোটরসাইকেলের একটি শোভাযাত্রা শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।ওইসময় নেতা-কর্মীরা সরকারের নানা উন্নয়নের প্ল্যাকার্ড বহন করেন এবং বিএনপি-জামায়াত বিরোধী স্লোগান দেন। এবং বিভিন্ন বাজারে বাজারে দাঁড়িয়ে সরকারের উন্নয়ন সম্পর্কিত সংক্ষিপ্ত পথসভা করেন তারা।
অবরোধ বিরোধী শান্তি শোভাযাত্রায় ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, তাতীহাটি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক লীগ নেতা এহছানুল হক মিনাল, সমাজসেবক ইসমাঈল হোসেনসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এইচ এম ইকবার হোসেন বলেন, আমরা কোনভাবেই বিএনপি-জামায়াতের এই অবরোধ, হরতাল, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসকে প্রশ্রয় দিব না। তাদের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা মাঠে আছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকব। শেরপুর তথা সারা দেশের জনগণ এই অবরোধ প্রত্যাখান করেছে।
এই বাংলাদেশে আর কোন ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্টের ঘটনার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। সেজন্য আমরা সবসময় রাজপথে সজাগ রয়েছি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...